২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মোহাম্মদপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2019, 12:03 AM

Updated : 08 Apr 2022, 04:40 PM

বুধবার রাতে চাঁন মিয়া হাউজিংয়ের দুই নম্বর গলির শেষ মাথায় এ ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানিয়েছেন।

নিহতের নাম মহসিন (১৪)। আহতরা হলেন রুবেল, সাব্বির ও রাকিব।

মোহসিন কাঁটাসুরের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ কর্মকর্তা আলীম বলেন, “সমবয়সী কয়েকজনের মধ্যেই এই মারামারির ঘটনা ঘটে।”

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) শরীফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, নারীঘটিত ব্যাপারে সমবয়সী প্রতিপক্ষের হামলায় এই ঘটনা ঘটেছে।”

মহসিনের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহত তিনজনও ওই হাসপাতালে চিকিৎসাধীন।