২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলামোটরে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

রাজধানীর বাংলামোটর এলাকায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 08:28 PM

Updated : 08 Apr 2022, 04:39 PM

নিহতের নাম সাবিনা আক্তার (৩২)। বাংলামোটরের পানির পাম্প সংলগ্ন একটি বাড়িতে থাকতেন তারা।

শুক্রবার দুপুরে হত্যাকাণ্ডের পর সাবিনার স্বামী মাসুদ কাজীকে গ্রেপ্তার করা হয় বলে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটত নিয়মিতই।

“প্রাথমিকভাবে ধারণা করছি, আজও তাদের মধ্যে ঝগড়া হয়। স্বামীর মারধরের এক পর্যায়ে স্ত্রী সাবিনার মৃত্যু হয়। তার ডান পায়ে জখমের চিহ্ন রয়েছে, মনে হচ্ছে ওই পা ভাঙা।”

মাসুদ কাজী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের দুই শিশু সন্তান রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল।