জ্যেষ্ঠ সচিবের মর্যাদা ভোগ করবেন শাহজাহান মাহমুদ
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদকে জ্যেষ্ঠ সচিবের মর্যাদা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে বলেছে, বিসিএসসিএলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকাকালে সিনিয়র সচিবের পদমর্যাদা ও বিধি অনুযায়ী আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন শাহজাহান মাহমুদ।
গত বছরের ১১ জুলাই বিসিএসসিএলের চেয়ারম্যানের দায়িত্ব পান শাহজাহান মাহমুদ। এর আগে তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী শাহজাহান ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
