২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ টাকার টিকেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 11:32 AM

Updated : 18 Aug 2022, 05:42 PM

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগে গিয়ে চোখ দেখান বলে সাংবাদিকদের জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ৮টায় শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১০ টাকা মূল্যের বহির্বিভাগের রোগীর টিকেট কেটে চিকিৎসা সেবা গ্রহণ করেন।”

এর আগেও এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী।

গত জুলাইয়ে লন্ডনে প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার হয়।