২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাটল অব মাইন্ড’ বন্ধের দাবি প্রজ্ঞার

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) চাকরি দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ‘ব্যাটল অব মাইন্ড ২০১৯’ আয়োজন করেছে, তা বন্ধের দাবি তুলেছে তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 12:51 AM

Updated : 18 Aug 2022, 05:42 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞা দাবি করেছে, ওই আয়োজনের আড়ালে তামাকের প্রচার চালাচ্ছে বিএটিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটল অব মাইন্ড  কার্যক্রমের অংশ হিসাবে তামাক কোম্পানিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোড শো’র আয়োজন করেছে, যার উদ্দেশ্য তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করা।

কর্মসংস্থানের লক্ষ্যের কথা বলে ২০০৪ সাল থাকে বিএটিবি প্রতিবছর এ ধরনের যে আয়োজন করলেও সে উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে প্রজ্ঞা।

“বিগত ১৬ বছরে চাকুরি প্রদানের অজুহাতে ৩০ হাজারের অধিক তরুণকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হলেও চাকরি পেয়েছে মাত্র ১০০ জন বা এর সামান্য কিছু বেশি।”