২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা ও খাগড়াছড়িতে নতুন ডিসি

চুয়াডাঙ্গা ও খাগড়াছড়ি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2019, 04:18 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. নজরুল ইসলাম সরকারকে চুয়াডাঙ্গার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির ডিসি পদে নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাস।

চুয়াডাঙ্গার বর্তমান ডিসি গোপাল চন্দ্র দাসকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এবং খাগড়াছড়ির বর্তমান ডিসি মো. শহীদুল ইসলামকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে বদলি করা হয়েছে।

এদিকে জামালপুরের ডিসি আহমেদ কবীরকে ভিডিও কেলিঙ্কারির ঘটনায় ওএসডি করার পর পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ এনামুল হককে ওই জেলার ডিসি করে পাঠানো হয়েছে।