২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক জজ রেজাউল করিমের সম্পদের হিসাব চায় দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম খানকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 09:11 PM

Updated : 08 Apr 2022, 04:33 PM

বৃহস্পতিবার কমিশনের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা নোটিসে আগামী ২১ কার্যদিবসের মধ্যে  সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয় তাকে।

দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম অভিযোগটি অনুসন্ধান করছেন।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা।

নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সাবেক এই জেলা ও দায়রা জজকে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দুদক কর্মকর্তা কাজী শফিকুলের বরাবর দাখিল করতে বলা হয়েছে।