২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে সরকারি সফর শেষে দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 01:02 AM

Updated : 18 Aug 2022, 05:37 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, লন্ডনের স্থানীয় সময় বুধবার বিকাল ৬টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে রওনা হন।

লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে ২০ জুলাই ইউরোপে বাংলাদেশের দূতদের এক সম্মেলনে যোগ দেন তিনি।

লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি এবং লর্ড আহমেদ অব উইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার হয়।

পুরনো খবর:

আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই: শেখ হাসিনা