মাদক সেবনের অভিযোগে ঢাবির হলে গ্রেপ্তার ৫
মাদক সেবনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল রাতে আটক এ পাঁচজনের বিরুদ্ধে হল কর্তৃপক্ষ মাদক সেবনের অভিযোগ করেছে।
জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জিয়া রহমান জানান, তাদেরকে বৃহস্পতিবার রাত ১টার দিকে হলের হল কর্মচারীদের টিনশেড কোয়ার্টার থেকে আটক করে রাতেই শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আটককৃতদের মধ্যে একজন হলের প্রাক্তন কর্মচারির ছেলে। বাকি সবাই বহিরাগত।’’
