২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ মন্ত্রণালয়ের কর্মীদের ঈদের ছুটি বাতিল

দেশের বিভিন্ন এলাকায় বন্যার কথা বিবেচনায় রেখে নৌ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট তিন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 08:12 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবার ঈদে ছুটি কাটাতে পারবেন না।

“ঈদ উৎসব উদযাপন উপলক্ষে এবং বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় ঘরমুখো এবং উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের নৌপথে ঈদ যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল লঞ্চ চলাচলের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে বন্যার কারণে এবার দেশের ২৮ জেলায় ৬০ লাখ ৭৪ হাজার ৪১৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সাত হাজার ২৭ কিলোমিটার সড়ক, ২৯৭টি ব্রিজ বা কালভার্ট এবং ৪৫৯ কিলোমিটারে বাঁধ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে।