২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে আদম তমিজী

দেশের উত্তরাঞ্চলে চলমান বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মানবিক বাংলাদেশের চেয়ারম্যান এবং এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 08:21 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

মঙ্গলবার মানবিক বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

উত্তরের জেলা সিরাজগঞ্জের কাজীপুর, বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট,গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা,কুড়িগ্রামের চিলমারি,লালমনিরহাটের আদিতমারি ও হাতিবান্ধা,জামালপুরের মাদারগঞ্জ ও সুনামগঞ্জের সদর এলাকায় ত্রাণ বিতরণ করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।