২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৬৫

রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2019, 03:12 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ৪ হাজার ৫১২টি ইয়াবা, ৬০০ গ্রাম হেরোইন, কিছু গাঁজা ও ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।