রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি সুইডেনের
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের উপর চাপ তৈরি এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা স্লাইটার।
বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তার এই প্রতিশ্রুতি আসে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থার্ড গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’।
সুইডেনের স্টকহোমে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত ঢাকা মহানগরীতে গণপরিবহনের সক্ষমতা বাড়াতে মানসম্পন্ন সুইডিস বাস সরবরাহে আগ্রহ প্রকাশ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
