২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝর্ণাধারার মরদেহ গবেষণার জন্য পেল বিএসএমএমইউ

নোয়াখালীর সোনাইমুড়ীর গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব ঝর্ণাধারা চৌধুরীর মরদেহ গবেষণা কাজে লাগানোর জন্য বিএসএমএমইউতে হস্তান্তর করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2019, 11:19 AM

Updated : 18 Aug 2022, 05:27 PM

শনিবার সকাল ৯টায় গান্ধী আশ্রমের নির্বাহী কর্মকর্তা রাহা নবকুমার বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়ার কাছে আনুষ্ঠানিকভাবে এই মরদেহ হস্তান্তর করেন।

এই সময় ঝর্ণাধারা চৌধুরীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

উপাচার্য কনক কান্তি বড়ুয়া মরদেহ গ্রহণের আগে ঝর্ণাধারার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। 

উপাচার্য বলেন, “ঝর্ণাধারা চৌধুরী সারাজীবন মানবতার কল্যাণের জন্যই অতিবাহিত করেছেন। এখন তার এই মরদেহ দিয়ে আমাদের শিক্ষার্থীরা এবং আমরা শিক্ষকরা গবেষণা করতে পারব এবং এর ফলও ভবিষ্যতে মানবতার কল্যাণেই আসবে। এই জন্য আমরা তার স্মৃতির প্রতি কৃতজ্ঞ।”

পুরনো খবর:

চির ছুটিতে সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী