২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে বাসে ১০ হাজার ইয়াবা, আটক ৬

রাজধানীতে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2019, 10:18 PM

Updated : 08 Apr 2022, 04:18 PM

শুক্রবার সকালে মহাখালী রেলগেট এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে চালক নূরে আলমকেও (৪২) আটক করা হয় বলে র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাসটি রাতে কক্সবাজার থেকে ঢাকায় আসে। চালকের আসনের কাছেই ইয়াবাগুলো ছিল।

“এই ইয়াবাগুলো যাদেরকে দেওয়ার কথা ছিল তাদের মধ্যে ৫ জনকে গাজীপুরে মাওনা এলাকা থেকে আটক করা হয়েছে।”