২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৫

রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2019, 12:11 PM

Updated : 18 Aug 2022, 05:24 PM


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে এক হাজার ৭৩টি ইয়াবা,৫২০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে  বলে জানিয়েছে পুলিশ।

ওবায়দুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে