মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ১৫
রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২৭৭টি ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা ওবায়দুর রহমান জানান।
তিনি বলেন, ঈদের দিনও মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
