২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিনে রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

ঈদের দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2019, 03:04 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর দুজনে বৈঠক করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় স্পিকার জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

আগামী ১১ জুন শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন।

১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংসদে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা দেওয়ার সময় অধিবেশন কক্ষের নির্দিষ্ট বক্সে রাষ্ট্রপতি উপস্থিত থাকেন।