২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি ভবনে অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবনে, তবে এতে ক্ষয়ক্ষতি তেমন হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 06:40 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি ভবনের একটি স্টোর রুমে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আগুন লাগে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।

বাহিনীর মিরপুর ইউনিটের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টোর রুমের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে আগুন লেগেছিল। তা আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়।”

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি তেমন হয়নি জানিয়ে তিনি বলেন, “শুধু যন্ত্রটি পুড়ে যায় এবং নিচে থাকা একটি কার্পেট পুড়ে যায়।”

কী কারণে আগুন লেগেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে আনোয়ার জানান।