২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫১

রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2019, 12:08 PM

Updated : 18 Aug 2022, 05:19 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ৬ হাজার ৫১২টি ইয়াবা, ৭২০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা এবং ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে বলে মাসুদুর রহমান জানান।