২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে বাড্ডায় দেওয়াল ধসে দুইজনের মৃত্যু

কালবৈশাখীর আঘাতে রাজধানীর উত্তর বাড্ডায় একটি দেওয়াল ধসে দুই পথচারী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2019, 09:21 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- বুলবুল বিশ্বাস (২৮) ও তপন (২৭)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যা ৭টার পরপর ঢাকায় তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড় শুরু হওয়ার পরপরই উত্তর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারের পাশের ওই দেওয়ালটি ধসে পড়ে।

একটি খোলা জায়গার চারপাশে দেওয়াল তুলে গাড়ি পার্ক করে রাখা হত বলে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা নারায়ণ দাশ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝড় শুরু হলে বিকট শব্দে একপাশের দেওয়াল ফুটপাতে পড়ে। সে সময় আমি ছিলাম দেওয়ালের অপর পাশে।”

তিনজন পথচারী ওই দেওয়ালের নিচে চাপা পড়েন বলে বাড্ডা থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান।

তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বুলবুল ও তপনের মৃত্যু হয়।

আহত অপর একজনকে আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।