২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৭৮

রাজধানীতে  মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 03:16 PM

Updated : 18 Aug 2022, 05:17 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ৩ হাজার ৬০৬টি ইয়াবা, একহাজার ২৭০ পুরিয়া হেরোইন, ৫ কেজি গাঁজা ও ৩৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।