২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

পুলিশের ভেজালবিরোধী অভিযানে ২ লাখ টাকা জরিমানা গুণতে হল ঢাকার অভিজাত এলাকা গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2019, 10:27 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় এই জরিমানা করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীরা জানিয়েছেন।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল বনানী ও গুলশান এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে অভিযান চালায়।

আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়ায় গুলশান-২ এর ধানসিঁড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো. শরীফকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।”

অভিযানে বনানীর ১০ নম্বর সড়কের 'আহেলী কাবাব এন্ড রেস্টুরেন্ট'র ব্যবস্থাপক মনির আহম্মেদকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এই নির্বাহী হাকিম।
একই কারণে বনানীর ১৭ নম্বর সড়কের 'শালিমার গার্ডেন রেস্তোরাঁ’র ব্যবস্থাপক দিদারুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।