ঢাবি ভিসিপুত্র ছাত্রলীগের কমিটিতে
সরকার সমর্থক ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের ছেলে আশিক খান।
সম্মেলনের এক বছর পর সোমবার ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
হবু চিকিৎসক আশিক এই কমিটিতে সহ-সম্পাদকের পদ পেয়েছেন। তিনি বেসরকারি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী।
আশিক এর আগে ছাত্রলীগের ঢাকা জেলা চিকিৎসা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আওয়ামী লীগ সমর্থিত নীল প্যানেল থেকে তিন বার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
