২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ থানা থেকে পুলিশের অস্ত্র খোয়া

ঢাকার শাহবাগ থানার বিশ্রাম কক্ষ থেকে একজন এএসআইয়ের পিস্তল ও গুলি খোয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 05:15 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

শাহবাগ থানার ওসি আবুল হাসান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই অস্ত্র ও গুলি চুরি হয়েছে বলে ধারণা করছেন তারা।

“চুরি হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে নানামুখী তৎপরতা চালানো হচ্ছে। আশা করছি শিগগিরই চুরিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

শাহবাগ থানার এএসআই হিমাংশু সাহা রোববার দুপুরে ডিউটি শেষ করে থানার বিশ্রাম কক্ষে যান। এর কিছুক্ষণ পর হিমাংশু জানান, তার সার্ভিস পিস্তল ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যাচ্ছে না।

থানার ভেতরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুজেঁও অস্ত্র ও গুলির খোঁজ না মেলায় একটি মামলা করা হয়। পাশাপাশি গাফিলতির অভিযোগে এএসআই হিমাংশুকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

ওসি জানান, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও এ বিষয়ে তদন্ত করছে। বেশ কয়েক জায়গায় অভিযানও চালানো হয়েছে।