ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বে অধ্যাপক ইউসুফ
আগেরজনের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন কমিশনের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অধ্যাপক ইউসুফ ওই দায়িত্ব গ্রহণ করেছেন বলে বুধবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকারী অধ্যাপক ইউসুফ আলী ২০১৫ সালের ২৮ মে থেকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োজিত আছেন।
নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যানের নিয়মিত কাজ চালিয়ে যাবেন।
