২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: সব দিকেই এগিয়ে মেয়েরা

এসএসসিতে এবার পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 01:28 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

গতবার পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে থাকলেও বেশি সংখ্যক ছাত্র জিপিএ-৫ পেয়েছিল। এবার এই দুই সূচকই দখলে নিয়ে নিয়েছে ছাত্রীরা।

শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ পরীক্ষায় এবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

এক নজরে ফলাফল

বোর্ড

পাশের হার (%)

জিপিএ-৫ (জন)

পাসের হার (%)

পাসের হার (%)

 

২০১৯

 

২০১৮

২০১৭

ঢাকা

৭৯.৬২

২৯৬৮৭

৮১.৪৮

৮৬.৩৯

রাজশাহী

৯১.৬৪

২২২৯৫

৮৬.০৭

৯০.৭০

কুমিল্লা

৮৭.১৬

৮৭৬৪

৮০.৪০

৫৯.০৩

যশোর

৯০.৮৮

৯৯৪৮

৭৬.৬৪

৮০.০৪

চট্টগ্রাম

৭৮.১১

৭৩৯৩

৭৫.৫০

৮৩.৯৯

বরিশাল

৭৭.৪১

৪১৮৯

৭৭.৭১

৭৭.২৪

সিলেট

৭০.৮৩

২৭৫৭

৭০.৪২

৮০.২৬

দিনাজপুর

৮৪.১০

৯০২৩

৭৭.৬২

৮৩.৯৮

মাদ্রাসা

৮৩.০৩

৬২৮৭

৭০.৮৯

৭৬.২০

কারিগরি

৭২.২৪

৪৭৫১

৭১.৯৬

৭৮.৬৯

মোট

৮২.২০

১০৫৫৯৪

৭৭.৭৭

৮০.৩৫

আট বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮ লাখ ২০ হাজার ৯৮০ জন ছাত্র এবং ৮ লাখ ৭৩ হাজার ৬৭২ জন ছাত্রী।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন ছাত্র এবং ৭ লাখ ২৯ হাজার ৮৯৫ জন ছাত্রী পাস করেছে।

এই হিসাবে ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ।

অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী। এবার ছাত্রদের চেয়ে এক হাজার ৩৭৪ বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।