স্ত্রী-শ্যালিকাকে নিয়ে জাল লাইসেন্স ও স্মার্টকার্ডের ব্যবসা
জাল ড্রাইভিং লাইসেন্স ও স্মার্টকার্ড তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরের একটি দল।
রোববার সকালে পশ্চিম ধানমন্ডির মধুবাগের একটি বাসার ষষ্ঠ তলা থেকে মোস্তফা কামাল জয় (৩৮), তার স্ত্রী শাম্মি আনসারী ও শাম্মির বোন সাদিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়।
গোয়ান্দা পুলিশের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী বলেন, “ভাড়া ওই বাসায় থেকে সাত-আট বছর ধরে অবৈধ এই কারবার চালিয়ে আসছিল গ্রেপ্তাররা।”
এই চক্রে জড়িত অন্যদের ধরতে অভিযান শুরু হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা সুমন কান্তি বলেন, বাসাটি থেকে বেশকিছু জাল ড্রাইভিং লাইসেন্স, ব্লু-বুক ও স্মার্ট কার্ড উদ্ধার করা হয়।
