২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ফিরলেন জয়নাল

প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে পাঠানোর পর এক মাস না পেরুতেই তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ফিরিয়ে এনেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 09:37 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

২০১৫ সালের ৮ জুন থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন জয়নাল। গত ৮ এপ্রিল তাকে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব দেওয়া হলে নতুন পদে যোগ দেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এক আদেশে জয়নালকে ফের প্রেষণে রাষ্ট্রপতির প্রেসসচিব পদে বদলি করে। তার জায়গায় প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে এখনও কাওকে নিয়োগ দেওয়া হয়নি।

গত বছরের ৫ জুলাই রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় জয়নালকে গ্রেড-১ কর্মকর্তার মর্যাদা দেওয়া হয়। সেই পদমর্যাদাতেই তাকে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল এর আগে তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা এবং জাতীয় সংসদের পরিচালকের (গণসংযোগ) দায়িত্বে ছিলেন।

পুরনো খবর:

প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন