২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2019, 11:00 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান শুক্রবার জানান, গত ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ৭ হাজার ২৩৬টি ইয়াবা, এক হাজার ৩০ পুরিয়া হেরোইন ও ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।