মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৭১
মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসব অভিযানে ৫৭৭৯ ইয়াবা, ৪৪০ পুরিয়া হেরোইন ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।
