২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৬৩

মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2019, 01:14 PM

Updated : 08 Apr 2022, 04:04 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছে এক হাজার ৭০০ ইয়াবা, ৮৪৫ পুরিয়া হেরোইন ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।