ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘হোক প্রতিরোধ’
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে দেড় ঘণ্টা অবস্থান করেছে ফেইসবুকভিত্তিক সংগঠন ‘হোক প্রতিরোধ’।
শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘যৌন নিপীড়ক সিরাজ ও তার সহচর খুনীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই’ এবং ‘মাননীয় প্রধানমন্ত্রী, সবার আগে ধর্ষণের বিচার করুন’ লেখা দুটি ব্যানার নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন সংগঠনের সদস্যরা।
তিনি বলেন, “এই সমস্যার সমাধানে আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন করতে হবে। শিক্ষা ক্ষেত্রে নৈতিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দিতে হবে।”
সব ধরনের যৌন নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন ইমরান।
