২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মাহফুজউল্লাহকে পাঠানো হল ব্যাংককে

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কলামনিস্ট-বিশ্লেষক মাহফুজউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 12:47 AM

Updated : 18 Aug 2022, 05:07 PM

বৃহস্পতিবার প্রথম প্রহরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আকাশে উড়ে।

মাহফুজউল্লাহর অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ে মেঘলা ও তার স্বামী মিনহাজুল আবেদীনও আছেন।

বিএনপি নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুইদিনে সাংবাদিক মাহবুবউল্লাহর অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে পাঠানো হয়েছে। সেখানে ব্রামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা হবে।”

এর আগে যে চিকিৎসকের তত্ত্বাবধানে মাহফুজ্বউল্লাহর বাইপাস সার্জারি হয়েছিল ব্যাংককে, এবারও সেই চিকিৎসকই তাকে দেখবেন।

হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মাহফুজউল্লাহ বড় ভাই অধ্যাপক মাহবুবউল্লাহসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে মাহফুজউল্লাহকে স্কয়ার হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। কয়েকদিন লাইভ সাপোর্টে ছিলেন তিনি।

পুরনো খবর:

মাহফুজউল্লাহ হাসপাতালে