গুলিস্তানে বাসচাপায় রিকশা চালকের মৃত্যু
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
নিহত জাকির হোসেনের (৬০) বাসা ঢাকার নবাবগঞ্জের দিঘীরপাড়ে।
রোববার সকাল ৮টার দিকে জাকির রিকশা চালিয়ে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে এলে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয় বলে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান জানান।
গুরুতর আহত জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
নিহত জাকিরের চার ছেলে-মেয়ে রয়েছে।
পরিদর্শক শাহেদুজ্জামান জানান, ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
