গুলিস্তানে বাসের ধাক্কার রিকশাচালকের মৃত্যু
রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে মহানগর নাট্যমঞ্চের সামনে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জাকির হোসেনের (৬০) বাড়ি ঢাকার নবাবগঞ্জের দিঘীরপাড়ে।
বাসের ধাক্কায় জাকির হোসেন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান জানিয়েছেন, ঘটনার পরপরই বাস ফেলে পালিয়ে গেছে চালক।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
