বঙ্গবন্ধুকে নিয়ে নাটক-লেখালেখির জন্য ট্রাস্টের অনুমতির দরকার নেই
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর কোনো ধরনের নাটক নির্মাণ, লেখালেখি বা ক্রীড়ানুষ্ঠান-টুর্নামেন্ট আয়োজনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন নেই।
শনিবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে ওই ট্রাস্টের সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাফিজুর রহমান প্রমুখ।
আলোচনার শুরুতেই ট্রাস্টের কোষাধ্যক্ষ এ এম রফিকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
এছাড়াও সভায় ১৫ অগাস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং ৫০ হাজার ২০০ টাকা শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
