২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

ঢাকার ডেমরা-রামপুরা সড়কে রমজান পরিবহনের একটি বাসের চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 08:57 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে ডেমরা-রামপুরা সড়কের মোস্তফা মাঝি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ইবনে তাহছিম ইরাম (১৮) ডেমরার গোলাম মোস্তফা কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ডেমরার আমুলিয়া পূর্ব পাড়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে।

ওসি সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইরাম বাইসাইকেলে চালিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর এলাকাবাসী যাত্রাবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ওই বাসের চালক মো. শামীম ও চালকের সহকারী মুন্না মিয়াকে আটক করেছে বলে জানান ওসি।