শান্তিনগরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
ঢাকার শান্তিনগরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শান্তিনগরের পীরের গলিতে একটি নয়তলা ভবনের সাত তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ওই ফ্ল্যাটের রান্না ঘরে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি।
কীভাবে আগুন লেগেছে এবং আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
