২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়মা হোসেনের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

ভুটানের প্রধানমন্ত্রী তোরে শেরিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার এন্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 07:50 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

বুধবার থিম্পুতে তাদের বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বর্তমানে ভুটান সফরে রয়েছেন।

তোরে শেরিং ও সায়মা হোসেন নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারের ব্যাপারে দিক-নির্দেশনা ও সহায়তার গুরুত্বের উপর আলোচনা করেন।

ডব্লিউএইচও’র অটিজম বিষয়ক দক্ষিণ-পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত সায়মা হোসেনের সঙ্গে এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী ও ডা. প্রাণ গোপাল দত্তও ছিলেন।