ফেনীর মামলায় ঢাকা ব্যাংকের কর্মকর্তা ঢাকায় গ্রেপ্তার
ফেনীতে গ্রাহকের সাত কোটি আট লাখ টাকা আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংকের কর্মকর্তা গোলাম সাঈদ রাশেদকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার রাশেদ ঢাকা ব্যাংক লিমিটেডের ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার ও ঋণ কর্মকর্তা।
আসামির বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকের ফেনী শাখার ৩৮ জন গ্রাহকের হিসাব থেকে বিভিন্ন অংকের অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবে প্রতারণার মাধ্যমে স্থানান্তর করে পরস্পর যোগসাজশে তা তুলে আত্মসাৎ করেন তিনি।
২০১৮ সালের জুন থেকে গত মার্চ পর্যন্ত এই অর্থ আত্মসাৎ চলে বলে মামলায় অভিযোগ করা হয়।
এই ঘটনায় ব্যাংকটির ফেনী শাখার ব্যবস্থাপক মো. আক্তার হোসেন বাদী হয়ে গত ১৯ মার্চ ফেনী থানায় একটি মামলা করেন। পরে মামলাটি দুদকের কাছে হস্তান্তর করে তদন্তের নির্দেশ দেয় আদালত।
