মশা নিধনের দাবিতে মানববন্ধন
শিক্ষার্থীদের রক্ষায় দ্রুত মশা নিধনের পদপেক্ষ নেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।
সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন সড়কে দাঁড়িয়ে এই দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন।
‘মশায় জীবন যায়, প্রশাসন কী চায়’, ‘মশার উপদ্রব নিরসন চাই’, ‘মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ কর’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় মানববন্ধনকারীদের হাতে।
শিক্ষার্থীদের সব হলে মশা নিধনের ওষুধ ছিটানো হয়নি অভিযোগ করে অলিউর বলেন, “একবার মাত্র কয়েকটি হলে মশা নিধনের ওষুধ ব্যবহার করা হয়েছে। অথচ শিক্ষার্থীদের ১৬টি হলের অধিকাংশই আওতার বাইরে রয়ে গেছে। এতগুলো হলের জন্য স্প্রে মেশিন রয়েছে মাত্র দুটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এহেন উদাসীনতায় অনেক শিক্ষার্থী অসুস্থ হচ্ছে।”
হলগুলোর আশপাশের নোংরা পরিবেশের কারণে মশা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
মশা নিধনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
