সংঘর্ষের পর ঢাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত
দুই পক্ষের সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নির্বাচন সাতদিনের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয় ও টিএসসিতে দুই দফা সংঘর্ষ হয় এই নির্বাচনে প্রতিপক্ষ দুই পক্ষের মধ্যে।
এরপর বিকাল সাড়ে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট সাতদিনের জন্য নির্বাচন স্থগিতের কথা জানান।
