দাদার মৃত্যুবার্ষিকীতে মিলাদে শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা মরহুম শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া করা হয়েছে।
শনিবার মাগরিবের পর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে এ দোয়া ও মিলাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন।
অন্যদের মধ্যে শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময়, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষীরা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের জন্য আত্মার শান্তি কামনা করা হয়।
এছাড়া বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ছেলে কায়উস সিদ্দিকের জন্মবার্ষিকী উপলক্ষেও বিশেষ দোয়া করা হয়।
