২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবপুরে টায়ারের গুদামে অগ্নিকাণ্ড

রাজধানীর নবাবপুরের একটি ভবনে থাকা টায়ারের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2019, 03:57 PM

Updated : 18 Aug 2022, 04:57 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মানসী সিনেমা হলের পাশে বারিক প্লাজায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার সেলিম শিকদার জানান।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়ারি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বারিক প্লাজার পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর তারা পাননি।