মেয়র আতিকুলসহ নির্বাচিত কাউন্সিলরদের গেজেট প্রকাশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং উত্তর-দক্ষিণের সম্প্রসারিত ওয়ার্ডের ৪৮ ওয়ার্ডের কাউসিলরের নাম-ঠিকানাসহ গেজেট করেছে নির্বাচন কমিশন।
সোমবার সংশ্লিষ্ট দুই রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরে এ গেজেট প্রকাশ হয়।
২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তরে মেয়র পদের উপনির্বাচন এবং উত্তর-দক্ষিণের নতুন ৩৬ ওয়ার্ডের সাধারণ ও ১২ সংরক্ষিত ওয়ার্ডের ভোট হয়। এসময় উত্তরের ৯ ও ২১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনও ছিল।
উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম স্বাক্ষরিত গেজেটে নবনির্বাচিত মেয়র ও আর ২৬ কাউন্সিলরের নাম রয়েছে।
দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল স্বাক্ষরিত গেজেটে ২৪ জন কাউন্সিলর রয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, নব নির্বাচিতদের শপথ আয়োজনে গেজেটে কপি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। মেয়রকে প্রধানমন্ত্রী এবং কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী।
