২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারডেমের ১২তলা থেকে ঝাঁপ দিয়ে রোগীর আত্মহত্যা

ঢাকার শাহবাগের বারডেম হাসপাতালের ১২তলা থেকে ঝাঁপ দিয়ে এক রোগী আত্মহত্যা করেছেন, যিনি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2019, 01:02 AM

Updated : 18 Aug 2022, 04:56 PM

নিহত সোহরাব হোসেনের (২০) বাড়ি নরসিংদী। স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র সোহরাব গত ২৫ ফেব্রুয়ারি এই হাসপাতালে ভর্তি হন।

এর তিন দিনের মাথায় ২৮ ফেব্রুয়ারি তার পুরুষাঙ্গে অস্ত্রোপচার হওয়ার পর থেকে তিনি প্রচণ্ড ব্যথায় কাতর ছিলেন বলে রমনা থানার উপ-পরিদর্শক শওকত আলি খান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ব্যথার কারণে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে মা- ভাই কাউকেই চিনত না।একবার হাসপাতালের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টাও করে। আছড়ে গ্লাস ভেঙে ফেলে। বাথরুমের সকল কল ভেঙে ফেলে।

“এক পর্যায়ে সে বিকালে টুল জোগাড় করে বাথরুমে গিয়ে অ্যাডজাস্ট ফ্যান খুলে সেখান দিয়ে নিজের শরীর ঢুকিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে।”