২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে দোকানে আগুনে দগ্ধ ৩

পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় এক ভাঙারির দোকানে আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2019, 12:33 AM

Updated : 18 Aug 2022, 04:56 PM

Image
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, (ফাইল ছবি)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, (ফাইল ছবি)

এরা হলেন- ওই দোকান মালিকের ছেলে সুমন (২৮), কর্মচারী মো. সুমন (৩২) ও নূরে আলম (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই দোকানে আগুন লাগে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

দগ্ধ তিনজন ও তাদের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, কামালবাগে বাঁধের পাশের একটি ভাঙারির দোকানে বডি স্প্রের খালি বোতল ও রঙের বোতলসহ অন্যান্য মালামাল মেশিনে চাপ দিয়ে ছোট করার সময় আগুন ধরে যায়।

গত ২০ ফেব্রুয়ারি রাতে এই চকবাজারের চুড়িহাট্টায় আগুন লেগে ৭১ জন নিহত হয়েছেন। এরপর পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা সরিয়ে নিতে জোর দাবি উঠেছে।