২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিসেফের নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা এইচ ফোর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 12:27 AM

Updated : 08 Apr 2022, 03:53 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জার্মান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ক্লডিয়া রথও।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, জার্মান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও সফলতা তুলে ধরেন শেখ হাসিনা। একইসঙ্গে তিনি জমির অপব্যবহার রোধে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা না থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ অন্যতম ‘ভিকটিম’ বলে জানান শে হাসিনা। এ প্রভাব মোকাবেলায় নিজস্ব অর্থায়নে ট্রাস্ট ফান্ড গঠনের কথাও উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেন ক্লডিয়া রথ। একইসঙ্গে সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদও জানান তিনি।

ইউনিসেফের নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে নানা খাতে ইউনিসেফেরে সহায়তা দিয়ে যাওয়ার কথা স্মরণ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, কাযালয় সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।