২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু: কোটা আন্দোলনকারীদের প্যানেলের নেতৃত্বে নূর-রাশেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যেখানে সহ-সভাপতি হিসেবে থাকছেন প্ল্যাটফর্মের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 02:13 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

আর সাধারণ সম্পাদক পদে আছেন প্ল্যাটফর্মে আরেক যুগ্ম-আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ রাশেদ খান। 

এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে প্ল্যাটফর্মের যুগ্ম-আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারুক হাসানকে। 

সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করেন প্ল্যাটফর্মের আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হাসান আল মামুন; ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় যিনি ডাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না। 

কোটা আন্দোলনকারীদের প্যানেল

সহ-সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, সহ-সাধারণ সম্পাদক ফারুক হাসান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক শেখ এমিলি জামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, সাহিত্য সম্পাদক আকরাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নাহিদ ইসলাম, ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্র পরিবহন সম্পাদক রাজিবুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আকতার হোসেন।

সদস্য: উম্মে কুলসুম বন্যা, রাইয়ান আব্দুল্লাহ, সাব আল মাসানী, ইমরান হোসেন, শাহরিয়ার আলম সৌম্য।

এর আগে রোববার সরকার সমর্থক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ ছাত্র মৈত্রী পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

পুরনো খবর:

ডাকসুতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা